৯ হাজার টাকায় ফোরজি ফোন আনলো মটোরোলা

২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৫  
ইলিনয়ভিত্তিক মার্কিন বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলা তাদের ই সিরিজের নতুন স্মার্টফোন গত সপ্তাহে উন্মোচন করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের বাজারেও ফোনটি বিক্রি শুরু হয়েছে। ফোনটির মডেল মটো ই৬এস। মটো ই৬এস ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি প্লাস ডিসেপ্লে। রয়েছে ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে মটোরোলা। ফোরজির এই ফোনটিতে রয়েছে ৩ হাজার এমএএইচ ব্যাটারি। বলা হচ্ছে পানির দরে ফোনটি বিক্রি হবে। ফোনটির দাম মাত্র ৯ হাজার টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।